বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিরোধী দলগুলাকে নিশ্চিহ্ন করতে চায় সরকার : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

শুধু নির্যাতন নয়, সরকার বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান অভিযোগ করেন, সরকার শুধু বিরোধীদলের ওপর নির্যাতন করছে না, তারা তো এখন বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

তিনি বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে।

‘বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।’

‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি।

যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com