শনিবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র রাখা যাবে না : পুলিশ কমিশনার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র-গোলাবারুদ রাখা যাবে না বলে গণবিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্নে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দেয়া হয়।

ফলে কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে যেকোনো ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন নিষিদ্ধ। পাশাপাশি অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ গণবিজ্ঞপ্তি ১৫ মার্চ পরীক্ষা চলাকালীন দিন ও সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০, ৩১, ও ৩৪ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এ কলেজ পর্যায়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২২টি ও স্কুল পর্যায়ে ৮১টি কেন্দ্র রয়েছে। আর স্কুল পর্যায়ের পরীক্ষা ১৫ মার্চ সকালে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com