বুধবার, ১০:৩৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের জন্য ইফতার সামগ্রী পাঠালো জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

জানা গেছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসেন দলটির রোকন আসাদুজ্জামান। বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু উপস্থিতি ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com