শুক্রবার, ০৪:০৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গায়ে আগুন দেয়া মার্কিন সৈন্যের নামে ফিলিস্তিনের রাস্তার নাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

নজিরবিহীন এক প্রতিবাদের অসাধারণ এক স্বীকৃতি। গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের প্রতিবাদে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের সড়ক সেটি। গত রোববার সড়কটির নতুন নামফলকের উন্মোচন হয়। ফলকটি উন্মোচন করেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর।

ইসরাইলি গণহত্যায় পাশ্চাত্যের সমর্থনের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের শরীরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেন অ্যারন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি। সামরিক বাহিনীর পোশাক পরেই অ্যারন নিজের গায়ে আগুন দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার লাইভ করছিলেন। তখন তিনি বলছিলেন, গণহত্যার সাথে জড়িত থাকতে চান না! চিৎকার করে বলছিলেন, ‘ফিলিস্তিনের মুক্তি চাই।’

আত্মহত্যা নিন্দনীয়। কিন্তু যখন আত্মহত্যা ব্যক্তিগত থাকে না, তখন বোধ হয় তার প্রতি নিন্দার অভিমুখ বদলে যায়। যেমন গেছে অ্যারন বুশনেলের ঘটনায়। গাজার উপর যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদে অ্যারন আত্মহত্যা করেছেন। তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্য। কিন্তু এই যুদ্ধের নৃশংসতা তার যোদ্ধা-মনকেও আলোড়িত করেছে।

গাজায় যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দেন মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন। মারা যান ঘটনার রাতেই। ওয়াশিংটন ডিসির ইসরাইলি দূতাবাসের সামনে কয়েক শ’ মানুষ সমবেত হয়ে তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com