বুধবার, ০১:৫৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

প্রথম রোজায় এতিম ও আলেম-ওলামাদের সাথে বিএনপির ইফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে প্রথম রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রতি বছরের ন্যায় এবারও কোন ব্যত্যয় ঘটেনি এ আয়োজন। ইফতার মাহফিলে শতাধিক এতিম বালক-বালিকা ও ওলামা মাশায়েখ -এর উপস্থিতিতে ইফতার শেষ হয়।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার, জুলুমবাজ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে ইফতারে অনেক পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, স্বাধীন দেশের ওপর কেউ মাতব্বরি করতে পারবে না। দেশের মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করবে। বাংলাদেশকে ছোট করে কেউ কোন দিন কিছু করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com