বুধবার, ০১:৫৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

সেন্টুর পদত্যাগপত্র গ্রহণ করেননি জাপা চেয়ারম্যান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৫ বার পঠিত

অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে শফিকুল ইসলাম সেন্টুর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে জাপা চেয়ারম্যানের বাসভবনে পার্টির শীর্ষ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে সেন্টুর পদত্যাগপত্রটি গ্রহণ না করে তাকে দলীয় কর্মকাণ্ডে মনোনিবেশের আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে শফিকুল ইসলাম সেন্টুকে লেখা এক পত্রে পার্টির নবনির্বাচিত মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, ‌‘জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে জরুরি ভিত্তিতে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী আপনার (শফিকুল ইসলাম সেন্টু) দেওয়া পদত্যাগপত্রটি গৃহীত হয়নি। আপনাকে কো-চেয়ারম্যান পদে বহাল থেকে পার্টির সব কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘পার্টির প্রতি আপনার নিবেদিত ত্যাগ চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ কৃজ্ঞতার সঙ্গে সবসময় স্মরণে রাখবেন। আপনার (শফিকুল ইসলাম সেন্টু) ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস ও সম্মানের মূল্যায়ন করবেন।’

এর আগে সোমবার সন্ধ্যায় অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শফিকুল ইসলাম সেন্টু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com