রবিবার, ০৬:৫২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আরাকান আর্মির তাড়া খেয়ে বাংলাদেশে আশ্রয় নিলো ১৭৫ বিজিপি সদস্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির তাড়া খেয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)।

এদিন সকালে ২৯ জন আশ্রয় নেয় এবং বিকেলে আরো ১৪৬ জন আশ্রয় গ্রহণ করে সীমান্তে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত। সকালে আশ্রয় গ্রহণকারী ২৯ সদস্যকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নেয়া হয়েছে। অন্যদেরও পর্যায়ক্রমে সেখানে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সীমান্তের ৪৫ নম্বর পিলার এলাকার জামছড়ি দিয়ে সকালে ২৯ জন বিজিপি সদস্য প্রবেশ করে। তাদের নিরস্ত্র করে নিরাপদ জায়গায় রাখা হয়। পরে বিকেলে নতুন করে আরো ১৪৬ জন সদস্য প্রবেশ করে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ এবং একজন অন্যভাবে আহত।

এ ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ানের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তবে নতুন করে অনুপ্রবেশ করা বিজিপি সদস্যদের কোথায় রাখা হবে তা এখনো জানা যায়নি।

বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, মিয়ানমারের ঢেকু বুনিয়ার অভ্যন্তরে দেশটির বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পেরে বিজিপির সদস্যরা বাংলাদেশের সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়। পরে জামছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেয়।

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘সকালে সীমান্ত দিয়ে ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। ১৪৬ জনের আশ্রয় নেয়ার বিষয়টি এখনো আমাদের কাছে তথ্য আসেনি।’

তবে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ১৭৫ জনের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন।

এর আগে বান্দরবানের তুমব্রু ও ঘুনধুম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে ১০১ জন বিজিপি সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছিল। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com