শনিবার, ০১:০৫ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

বন্যা দুর্গত এলাকায় পুরোপুরি সচল হয়নি স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

পানি কমলেও সিলেটের বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা এখনও পুরোপুরি সচল হয়নি। প্রত্যন্ত এলাকার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক এখনো বন্ধ। বিদ্যুৎ ছাড়াই সীমিত পরিসরে চলছে থানা সদরের কিছু হাসপাতাল। করোনার টিকা ছাড়াও শিশু ও মায়েদের নিয়মিত টিকা কার্যক্রমও বন্ধ আছে।

এই পরিস্থিতিতে বানভাসি অঞ্চলে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। রোগী দ্রুত বেড়ে যাওয়ায় খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে।বন্যা দুর্গত মানুষগুলোকে শুধু সহায়-সম্বলই হারায়নি। চলার মতো জীবনী শক্তিটুকুও যেনো কেড়ে নিয়েছে। অথৈ জলে ভাসা জীবন। দিন কাটে অনাহারে-অর্ধাহারে।

কিন্তু এভাবে একটানা আর কতদিন। পানির সাথে লড়াই করতে করতে শরীরে দানা বাধছে রোগ বালাই। আর চারদিকে ছড়িয়ে পড়ছে নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস। বন্যা দূর্গত এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে শনিবার গিয়ে দেখা গেলো ডাক্তার দেখানোর অপেক্ষায় অসংখ্য মানুষ।

বেশিরভাগই ভুগছে ডায়রিয়া, পেটের ব্যাথা, জ্বর কিংবা চর্মরোগে। ডাক্তার দেখার পর এসব ক্যাম্পে বিনামূল্যে ওষুধ মিলছে। মিলছে ব্যবস্থাপত্রও।

এছাড়া, হাসপাতাল এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় লেগেছে। চিকিৎসার জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্পই এখন ভরসা বানভাসীদের। কারণ বন্যার পানি কমলেও দূর্গত এলাকার স্বাস্থ্যসেবা এখনও পুরোপুরি সচল হয়নি।

কিন্তু, বিদ্যুত না থাকায় ব্যহত হচ্ছে চিকিতসা। বিদ্যুত না থাকায় শিশু ও নারীদের নিয়মিত টিকার পাশাপাশি করোনা টিকা দেয়াও বন্ধ রয়েছে। বন্ধ আছে করোনার পিসিআর টেস্টেও। পানি কমলেও বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে এখনো চিকিৎসা দেয়ার পরিস্থিতি তৈরি হয়নি। ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করাও এখন জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com