বুধবার, ০১:৫৭ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

আ’লীগ নেতারা বিএনপিকে নিয়ে আতঙ্কিত : সেলিমা রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আওয়ামী লীগের নেতারা সারাক্ষণ বিএনপিকে নিয়ে আতঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

আজ সোমবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে নিয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

সেলিমা রহমান বলেন, ৭ জানুয়ারি এটা কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের আনুষ্ঠানিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে একটা প্রহসনের নাটক সৃষ্টি করে সরকার বৈধতা করার চেষ্টা করছে। সেই জন্য তারা সরকার গঠন করেছে।

এটা কোনো ভোট হয়নি জানিয়ে তিনি বলেন, এটা একটা সিলেকশন ভোট হয়েছে। আওয়ামী লীগের নেতারা সারাক্ষণ বিএনপিকে নিয়ে আতঙ্কিত।

বাংলাদেশের যেকোনো আন্দোলনে নারী অগ্রণী ভূমিকা পালন করে থাকে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে, অনেক নারী তার স্বামী, সন্তানকে এগিয়ে দিয়েছে, অনেক নারী লাঞ্ছিত হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান বলেন আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন- সবখানে নারী বিশেষ ভূমিকা পালন করেছে।

আন্দোলনে আমাদের নারী নেত্রীদের গ্রেফতার করে নির্যাতন করেছে সরকার- এমন অভিযোগ করে সেলিমা রহমান জানান, চলমান আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখবে তাদের নারী নেতৃত্বও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com