রবিবার, ০৬:৪০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগুনে পুড়ল বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পঠিত

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শোয়াইব হোসেন মুন্সি বলেন, ‘দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোরেজ রুমে আগুনের সূত্রপাত হয়। ওই ঘরগুলোতে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ও ফোম ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তদন্ত করে জানা যায় সিগারেটের আগুনে কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com