শুক্রবার, ০৩:৫৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আসিফ জারদারি পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৯ বার পঠিত

পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাইকে পরাজিত করেন। আসিফ জারদারি পেয়েছেন ৪১১ ভোট, মাহমুদ খান পেয়েছেন ১৮১ ভোট।

পাকিস্তানের জাতীয় পরিষদ, সিনেট এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচনে ভোট দেয়।

জারদারি হলেন পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি। তিনি দ্বিতীয়বারের মতো এই পদ গ্রহণ করলেন। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম বেসামরিক ব্যক্তি, যিনি দুবার রাষ্ট্রপতির পদটিতে নির্বাচিত হলেন।

উল্লেখ্য, তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং আরো কয়েকটি দলের সমর্থন পেয়েছেন। ফলে তার জয় নিশ্চিতই ছিল।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পিএমএল-এন এবং পিপিপিসহ কয়েকটি দল সমঝোতা করে। এর মাধ্যমে পিএমএল-এনের শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন। এর ধারাবাহিকতাতেই আসিফ জারদারি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

জারদারি আগামীকাল রোববার শপথ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইমরান খানের আমলে নির্বাচিত আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন। প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা স্থানীয় সময় ৪টায় তাকে শপথ পড়াবেন বলে জানানো হয়েছে।

জামায়াতের বয়কট
এই নির্বাচন বয়কট করেছে জামায়াতে ইসলামি পাকিস্তান এবং জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলু।
এই দুই দলের সিনেট এবং প্রাদেশিক পরিষদে মোট ২০টি ভোট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com