শনিবার, ১১:৪৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

পদ্মা সেতুর জনসভায় যাননি শরীয়তপুরের ৩ এমপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৩৮ বার পঠিত

করোনায় আক্রান্ত হওয়ায় পদ্মা সেতুর জনসভায় উপস্থিত হতে পারেননি শরীয়তপুরের তিনজন সংসদ সদস্য (এমপি)। সেখানকার আওয়ামী লীগের আরও দুই নেতা জনসভায় যাননি।

আজ শনিবার নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন ওই তিনজন এমপি। তারা হলেন শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক।

এ ছাড়া শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে মুঠোফোনে জনসভায় না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে যোগ দিতে আজ শনিবার ভোর থেকে লাখো মানুষের ঢল নেমেছে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে। বিশেষ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে হাজির হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু উদ্বোধনের পর দুপুর ১২টায় তিনি আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দেন।

এদিকে, পদ্মার তীরে কাঁঠালবাড়ির ঘাটের সমাবেশস্থলে উপস্থিত হতে আজ ভোর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অসংখ্য মানুষ সমবেত হন। তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী পাঞ্জাবি, শাড়ি ও টি-শার্ট। তাদের পোশাকে ছিল পদ্মা সেতু উদ্বোধনের শুভেচ্ছা বার্তা। এ ছাড়া তারা টুপি, হ্যাটসহ রং বেরঙের ফিতা পরে নিজেদের আনন্দ প্রকাশ করেন। তারা বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুনও বহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com