সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

দিল্লিতে মুসল্লিদের প্রহার, নিন্দা, পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাস্তার পাশে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নামাজরত মুসল্লিদেরকে পুলিশ কর্মকর্তা প্রহার করছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। তারা বলছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দারলোক এলাকায়। রিপোর্টে আরও বলা হয়, শুক্রবার ইন্দারলোক এলাকায় একটি মসজিদে নামাজ আদায় করতে জড়ো হন বিপুল সংখ্যক মুসল্লি। কিন্তু তাদের সংখ্যা এত বেশি হয়ে যায় যে, মসজিদের ভিতরে ও বাইরে স্থান সংকুলান হচ্ছিল না। এতে কিছু মুসল্লি রাস্তার ওপর দাঁড়িয়ে যান নামাজ আদায়ে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কয়েকজন কর্মকর্তা।

তখনও নামাজ শেষ হয়নি। এ অবস্থায় মুসল্লিদের প্রহার করতে থাকেন তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তাদের ঘেরাও করে ফেলে জনতা। তাদের কর্মকাণ্ডের বিরোধিতা করতে থাকেন।

ইন্ডিয়া টুডের মতে, তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। ঘটনাটির ভিডিও শেয়ার করে রাজ্যসভায় কংগ্রেসের এমপি ইমরান প্রতাপগারহি বলেন, নামাজ আদায়রত মুসলিমকে প্রহার করা দিল্লি পুলিশের এই সদস্য সম্ভবত মানবতার মৌলিক নীতি জানেন না। এই পুলিশ সদস্যের মনে এই ঘৃণা কোথা থেকে এলো? যথাযথ ধারার অধীনে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য দিল্লি পুলিশকে অনুরোধ করি। একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানাই। পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) এম.কে মীনা বলেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com