বৃহস্পতিবার, ০২:১৬ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

সদ্যোজাত মায়ের খাবার কেমন হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত

সদ্যোজাত মায়েরও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। একজন মায়ের শরীর ও মন যত ভালো থাকবে, তার সন্তানও ততই সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। তাই প্রত্যেক স্তন্যদায়ী মায়েরই যথেষ্ট বিশ্রাম, পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং মানসিকভাবে ভালো থাকা একান্ত প্রয়োজন।

সামুদ্রিক খাবার : রোজকার খাদ্যতালিকায় মাছ অবশ্যই রাখুন। বিশেষ করে, কম পারদযুক্ত সামুদ্রিক মাছ খাওয়া খুবই স্বাস্থ্যকর। সপ্তাহে দুই থেকে তিনবার খান। সামুদ্রিক খাবার প্রোটিনে ভরপুর।
আমাদের শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে।
প্রচুর পানি পান করুন : সারা দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। কমপক্ষে সাত-আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন। মিল্কশেক, লস্যি, স্যুপ, ডাব এবং তাজা ফলের রসও খেতে পারেন। তবে ঠান্ডা এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। চা, কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয়ও খাবেন না। এতে নবজাতকের সমস্যা হতে পারে।

ক্যালরিসমৃদ্ধ খাবার খান : বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং বুকের দুধ উৎপাদনের জন্য মায়েদের অনেক শক্তি খরচ হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, নতুন মায়েদের দিনে অন্তত ৫০০ অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা উচিত। ক্যালরিসমৃদ্ধ কিছু খাবার হলো বাদাম এবং বাদামের তৈরি মাখন, আলু, ব্রাউন রাইস, স্যালমন এবং অন্যান্য তৈলাক্ত মাছ, ইত্যাদি।

খাওয়া কমাবেন না  : গর্ভাবস্থার সময় ওজন অনেকটাই বেড়ে যায়। তাই, অনেক মায়েরাই ওজন কমানোর জন্য বাচ্চা হওয়ার পর থেকে ডায়েট করা শুরু করেন। কিন্তু এটি মা ও বাচ্চা উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব খারাপ। স্বাস্থ্যকর খাবার খান নতুন মায়েদের রোজ পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। গোটা শস্য, ছোলা, টফু, টাটকা ফল, ডিম, মাছ, মাংস, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন বাদাম, বীজ, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি, বিনস খাওয়া খুবই ভালো। এসব খাবারে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com