মঙ্গলবার, ০৭:১৯ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কুমিল্লায় ২ নারী প্রার্থীর সমর্থকদের মধ্যে চুলোচুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

মেয়র নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর নারী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। বাস ও টেবিল ঘড়ির সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এবার কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে বাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। আর টেবিল ঘড়ি প্রতীকে ভোট করছেন সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।

এছাড়া ঘোড়া প্রতীকে নিজাম উদ্দিন কায়সার এবং হাতি প্রতীকে ভোট করছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোটকক্ষে নেওয়া হচ্ছে ভোট। ৯৬০টি ইভিএমের মাধ্যমে চলছে ভোটগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com