সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

হে নারী___ফাতেমা জান্নাত চাঁদনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

আবার সেই শব্দ ভেসে আসে কানে।
যে কথা সোনা মাত্র ব্যাথা লাগে প্রাণে।
এ শব্দ কত যে পীড়া দেয় বাংলার নারীকে।
সে কি বোঝানো যায়,কখনো কাউকে?
কেউ কি আগ্রহ নিয়ে জানবে কখনো?
হে-নারী জাগো,আর নারে!
অবহেলিত নিপীড়িত সমাজ তোমার জন্য,
আজ কিছু নিয়ে বসে নেই।
তোমার বুঝ,তোমাকেই বুঝতে হবে।
তোমার পাওনা তোমাকেই গুছিয়ে নিতে হবে।
যাকে আপন করে কেঁদে মরবে,
জেনে রাখো,সেই তোমাকেই করবে পর।
তোমাদের জীবন গড়ার তরে,
উঠছে আমার কোমল মনে ঝড়।
হে-নারী জাগো,আর নারে!
ঐ পুরুষ জাতিকে সম্মান করবো,
দেবনা আর অহেতুক কর।আপনার পায়েই দাঁড়াবে তোমরা,
করবে কেন ওদের কাঁধে ভর?
হে -নারী জাগো আর না রে!
মনে সাহস করে শক্তি ভরে,
নিজ নিজ ক্ষমতা বলে-
অফিস,আদালতে গিয়ে
বলছো না কেন ওনাদের?
এবার এসেছি আমরা।
অতএব, সরে দাঁড়াও তোমরা।
হে -নারী জাগো আর নারে!
তোমার পাশের জনের বাবা-
সুখের লাগি,জমি-জমা বিক্রি করি,
টাকা খরচ করেছেন সারিসারি।
সে কি সুখের সাথে-
থাকতে পেরেছে স্মামীর বাড়ি?
কি করে থাকবে সুখে,
ও- যে পুরুষ রুপী অন্য কিছু।
তবে,হবে কেন ওদের হাতের পুতুল?
তুমিও যে সৃষ্টির সেরা জীব।
আজ এসেছে দিন বদলের পালা।
চেয়ে দেখ, বেশি নেই বেলা।
চার দেয়ালের শ্বাস রুদ্ধকর বন্দী জীবন-
ভেঙ্গে বের হয়ে আসো,আসোনা!
মুক্ত আকাশের অবতলে-
প্রাণ ভরে নাও বিশুদ্ধ বাতাস!
না হলে মরণ তোমাদের –
অচিরেই করবে গ্রাস।
প্রতিনিয়ত হয়ে যাবে-
আমাদের নারী শক্তির হ্রাস।
হে-নারী জাগো,আর নারে!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com