শুক্রবার, ০৩:৪৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩৬ বার পঠিত
 গৌরনদীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গয়ানঘাটা ঠাকুরবাড়ি মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
গৌরনদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মোহাম্মদ মামুন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শরীফ স্বপন,যগ্ন আহবায়ক মোঃ সামিম হাওলাদার, পালরদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ইলিয়াস, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা,
গৌরনদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী গৌর ঘোষ, বঙ্কিমচন্দ্র দাস সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান, ভক্তিমূলক গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, বিশ্বশান্তি, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com