শুক্রবার, ০২:৩৭ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৪ বার পঠিত
বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি উপজেলার সকল কর্মরত সাংবাদিককে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় আগৈলঝাড়ার উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, এলাকার মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
একই সঙ্গে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জহির উদ্দিন স্বপন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com