শুক্রবার, ০২:১৬ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করায় মঙ্গলবার তেলের দাম সামান্য বেড়েছে। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২১ মিনিটে নভেম্বরের সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২২ সেন্ট বা শূণ্য দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, অক্টোবরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এ চুক্তির দাম ২ সেন্ট বা দশমিক শূণ্য ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

এদিকে, বেশি সক্রিয়ভাবে লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

বাজারে সাম্প্রতিক দরপতনের পর তেলের দাম কিছুটা স্থিতিশীল হলেও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন এবং কূটনৈতিক উদ্যোগের দিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com