বুধবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

শহরে যত আপেল-আঙুরের দোকান আছে, তা বন্ধ করেন: গয়েশ্বের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ইফতারে আঙুর-আপেলের পরিবর্তে বরই-পেয়ারা খেতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন যে পরামর্শ দিয়েছেন তার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আপেল-আঙুর দিয়ে ইফতার করা যদি দরকার না হয়, তাহলে শহরের সব আপেল-আঙুরের দোকান বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কে কেমনে ইফতার করবে সেটা তার ব্যাপার। আর সাধারণ মানুষকে যদি বরই দিয়ে ইফতার করতে হয়, তাহলে ঢাকা শহরে যত আপেল-আঙুরের দোকান আছে, তা বন্ধ করেন।’

চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এ লড়াইয়ের শেষ কোথায় তা এখনো আমরা নির্ধারিতভাবে বলতে পারছি না। ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি। অনেক নেতাকর্মী আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন। অনেকে গুম-খুনের শিকার হয়েছেন। তার পরেও আমাদের যে চলার গতি গণতন্ত্র উদ্ধারের, সেই গতিটা থেমে নেই।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে নতুন কৌশল নিতে হবে। অন্য দেশের দিকে না তাকিয়ে সরকারের পতনে নিজেদেরই মাঠে নামতে হবে।’

তিনি বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ বিএনপির পক্ষে। এর পরও আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারিনি। দেশের মানুষ এখনো গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানুষ দেশকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। ওয়ান ইলেভেনে হারিয়ে যাওয়া গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। মাঝে মাঝে মনে হয়, গণতন্ত্র হয়তো দেখে যেতে পারব না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com