সোমবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

আলজাজিরা সাংবাদিক শিরিনকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে : জাতিসংঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭৩ বার পঠিত

জাতিসংঘ বলেছে, এটি এমন নয় যে, ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানোর সময় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের গায়ে গুলি লেগেছে। বরং এটি ছিল সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে চালানো গুলি। ইসরায়েলি বাহিনী সরাসরি গুলি করে তাকে হত্যা করেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তাতে দেখা যায় শিরিন আবু আকলেহকে হত্যা এবং তার সহকর্মী আলি সামৌদিকে যে গুলি করা হয়েছে তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছ থেকেই এসেছে।’

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের এ কথা জানান শামদাসানি। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য ও গণমাধ্যমের তদন্তেও একই তথ্য এসেছে।

গত ১১ মে সাংবাদিক শিরিন ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হন। তার মৃত্যুতে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। পূর্ব জেরুজালেমে তার অন্ত্যেষ্টিক্রিয়ায়ও ইসরায়েলি পুলিশ হামলা চালিয়েছিল।

ইসরায়েল জানায়, তাদের এক সেনা গুলি চালিয়েছিল। কিন্তু তারা এখনও ওই সেনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com