শুক্রবার, ০১:৪০ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

গুগল ম্যাপে পদ্মা সেতু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আর কিছু সময় বাকি। আজ শনিবার এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে পদ্মা সেতু। মঙ্গলবার (২১ জুন) থেকে গুগল ম্যাপসে সার্চ করলেই সেতুটি দেখা যাচ্ছে। মিলছে স্যাটেলাইট ভিউও।

গুগল ম্যাপসে ডেস্টিনেশনে সার্চ করলে দেখাচ্ছে, ঢাকা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়িযোগে যেতে সোয়া এক ঘণ্টার মতো সময় লাগবে। পদ্মা সেতুতে যাওয়ার পথে জ্যাম আছে কি না তাও জানা যাবে ম্যাপ দেখে।

যখন সেতুর অবকাঠামো ছিল না, তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেতো। এখন সেতু দুই পাড়ের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপসেও তা দেখাচ্ছে।

গুগল ম্যাপসে পদ্মা সেতু যুক্ত করার প্রক্রিয়ায় জড়িত ছিলেন ভলান্টিয়ার কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডের স্বেচ্ছাসেবী মাহবুব হাসান, মাজহারুল ইসলাম ও আবদুল আল মামুন। এর মধ্যে মাহাবুব হাসান বাংলাদেশ লোকাল গাউড কমিউনিটির প্রতিষ্ঠাতা মডারেটর। গত বছরের জুলাইয়ে গুগল ম্যাপসে পদ্মা সেতু সংযুক্তের কাজ তিনি প্রথম শুরু করেন।

বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। সেতুটির জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিটে নির্মিত ট্রাসের এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একক রেলপথ। সেতুটি নির্মাণের মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com