রবিবার, ০৬:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশের মানুষ সাশ্রয়ী হলে অর্থনীতি ভালো থাকবে: অর্থ প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে। অর্থনীতি ভালো থাকবে।’

দায়িত্বগ্রহণের পর আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, ‘যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের ভিশনগুলো ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।’

দুর্নীতি মুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব।’

দেশের খাদ্যপণ্যের ঘাটতি মোকাবিলায় আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

তিনি বলেন,‘আমার অনুভূতি প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর। অনেক কিছু জানার আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন। অনেক কিছু জানার আছে। মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশনা, তার অভিজ্ঞতা, অনেক কিছু জানাবেন, শেখাবেন।’

সততার সঙ্গে দায়িত্ব পালনে তিনি আশাবাদী বলে জানান।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com