শনিবার, ০১:৫৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ড. ইউনূস জামিনের মেয়াদ বাড়লো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পঠিত

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

আজ রোববার শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আউয়ালের আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে ড. ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেন। তবে জামিনের মেয়াদ কত দিন হবে সেটা পরে জানাবেন বলে জানিয়েছেন আদালত।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জামিন আবেদনের শুনানি করেন। সাথে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এ এস এম মিজানুর রহমান।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূসসহ অন্যরা।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। একইসাথে তাদের ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আদালত।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com