শুক্রবার, ০৩:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় বিমান থেকে খাবার ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

গাজায় প্রথমবারের মতো মার্কিন সামরিক বিমান থেকে খাদ্য ও সরবরাহ ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।গতকাল শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আগামী দিনে মার্কিন বিমান থেকে সাহায্য ফেলা হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্ষের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যবাহী ট্রাকের বহর থেকে ত্রাণ সামগ্রী নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে শতাধিক মৃত্যুর ঘটনার একদিন পরই এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ঠিক কবে তা শুরু হবে সেটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আশা করা হচ্ছে, এয়ারড্রপগুলো চলতি সপ্তাহান্তে শুরু হতে পারে।

এদিকে জর্ডান ও ফ্রান্সসহ অন্য দেশগুলো ইতিমধ্যে গাজায় বিমানযোগে সহায়তা পাঠানো শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গাজায় পাঠানো সাহায্যের পরিমাণ যথেষ্ট নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের আরও কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা করবে।’

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, সহায়তা ফেলা ‘একটি টেকসই প্রচেষ্টা’ হয়ে উঠবে। তিনি বলেন, প্রথম এয়ারড্রপে খুব সম্ভবত সামরিক এমআরই বা ‘প্রস্তুতকৃত খাবার’ দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, ‘এটি একমাত্র এবং শেষ পদক্ষেপ হবে না। গাজায় প্রচুর পরিমাণে সহায়তা পাঠানোর জন্যে একটি সামুদ্রিক করিডোরের সম্ভাবনাও দেখছে যুক্তরাষ্ট্র।’

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের অন্যান্য সংস্থা ও বেসরকারি সংস্থার তথ্যের ভিত্তিতে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এক প্রতিবেদনে বলেছে, ‘গাজার সমগ্র মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে। এখানে মোট জনসংখ্যা প্রায় ২২ লাখ।’ এর মধ্যে প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৬০০ মানুষ তাদের খাদ্যের যোগান ও ক্ষুধা মোকাবিলার সক্ষমতার শেষ পর্যায়ে। তারা বিপর্যয়কর ক্ষুধা (আইপিসি ফেজ ৫) ও অনাহারের মুখোমুখি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com