মঙ্গলবার, ০৮:১৬ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে নির্মাণাধীন হিমাগারে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি হিমাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। নগরীর বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে।

আজ শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়ার এক্সেস রোডে অবস্থিত কারখানায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ ও মাংসের হিমাগারে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, বাকলিয়ার একটি কারখানায় আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com