রবিবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শান্তির খোঁজে সৌদি আরবে জেলেনস্কি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

অবসরে যাওয়া বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিদেশে থাকা ৯ রাষ্ট্রদূতকে পৃথক বদলির আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে রাষ্ট্রদূতদের কাছে পাঠানো আদেশে বলা হয়, ‘আপনাকে সদর দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের তাদের বর্তমান দায়িত্বভার অবিলম্বে ছেড়ে ঢাকায় ফিরে আসার অনুরোধ জানিয়েছে।

যাদের বদলির নির্দেশ দেয়া হয়েছে- কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই এবং গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশে ৯টি মিশনে নতুন দূত নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার। সূত্র : ইউএনবি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com