রবিবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দরিদ্র মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক মূল্য বজায় রাখতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ভোক্তা মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি।

তিনি বলেন, বিশ্ববাজারে কিছু পণ্য-যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সার, বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেয়া হচ্ছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com