রবিবার, ০৫:৪৫ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সব মামলাতেই জামিন পেলেন বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, মুক্তিতে বাঁধা নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
গৌরনদী (বরিশাল)প্রতিনিধি:- সর্বশেষ তিন মামলায় জামিন পেলেন বিএনপি মিডিয়া সেল এর আহবায়ক জহির উদ্দিন স্বপন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আজ বুধবার এ আদেশ দেন। এ নিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও পুলিশের পিস্তল ছিনতাই মামলা সহ তাঁর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সব মামলায়ই জামিন পেলেন তিনি।
জহির উদ্দিন স্বপনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক সাতটি মামলায় তাঁর মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের তিনটি মামলা সহ ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এরমধ্যে দুটি মামলায় তিনি হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়ার ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে পণ্ড করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ । ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলা সহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটি সহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com