বুধবার, ১০:৪৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকেরা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২০৮ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। এ হাসপাতালেই ১০ জুন থেকে চিকিৎসাধীন খালেদা জিয়া।

শুক্রবার (২৪ জুন) বিকাল ৩টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শায়রুল কবির বলেন, হাসপাতালে অ্যানজিওগ্রাম করে তার হৃৎযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

হার্টে রিং পরানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে অবস্থা স্থিতিশীল আছে বলে জানান শায়রুল কবির। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা কী আজ সেই সম্পর্কেই চিকিৎসকেরা গণমাধ্যমকে জানাবেন।

বিএনপির সূত্র অনুযায়ী, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com