রবিবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পুলিশি বাধায় ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পঠিত

পুলিশি বাধায় পণ্ড হয়েছে ১২ দলীয় জোটের ডাকা বিক্ষোভ মিছিল। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জোটটির ডাকা বিক্ষোভ মিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য দাঁড়ালে বাধা দেয় পুলিশ। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বয়কট ইন্ডিয়া শিরোনামে বিক্ষোভের ডাক দিয়েছিল জোটটি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলের পূর্ব প্রস্তুতি জন্য সংক্ষিপ্ত সমাবেশে করতে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশেরসঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতারা।এরপর নেতারা সেখান থেকে চলে এসে ঝটিকা মিছিল করে করে। মিছিলটি প্রেসক্লাবের অপর পার্শ্বের সড়ক দিয়ে পল্টনমুখী হলে মেহের প্লাজায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, ১২ দলীয় জোটের নেতাদের পুলিশের কর্মকর্তা জানান ‘আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন। এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে দিতে পারি না।’

বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা ও লাঠিচার্জ করেছে এমন অভিযোগ করে সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘একটি বাকশাল রাষ্ট্র কায়েম করেছে সরকার। কোনো রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিয়েছে সরকার। সরকারের পুলিশ বাহিনী আমাদের বিক্ষোভের ফেস্টুন কেড়ে নিয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী ছবি তুলতে গেলে তাদের ফোন কেড়ে নেয়।’এমনকি বাধার মুখে চলে আসার সময় পেছনের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বয়কট ইন্ডিয়া আন্দোলন চলমান আছে এবং এই আন্দোলন চলবে উল্লেখ করে সৈয়দ এহেসানুল হুদা বলেন, ‘পৃথিবীর যেকোনো রাষ্ট্রে আমরা দেখেছি আগ্রাসনের বিরুদ্ধে দেশ প্রেমিক জনগণ প্রতিবাদে সোচ্চার থাকে। কিন্তু আমাদের দেশে দিল্লির তাবেদার সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।’ দেশের আপামর জনগণকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘১২ দলীয় জোটের আন্দোলন চলছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন বলেন, ‘আজকে আমরা বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, হুমকি দিয়েছে। আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

এই কর্মসূচিতে আরও অংশ নেন- ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবীব লিংকন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির মো. ফরিদ উদ্দিন, আব্দুল হাই নোমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com