রবিবার, ০৫:১২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব নেতারা জানত আমি আবারো জয়ী হব : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিশ্ব নেতা তার সাম্প্রতিক জার্মানি সফরে গত মাসের (৭ জানুয়ারি) সাধারণ নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ বা প্রশ্ন উত্থাপন করেননি। তিনি নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসবেন এটা তারা জানত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪-এ যোগ দিতে তার সাম্প্রতিক জার্মানি সফরের ফলাফল সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সাথে তার বৈঠকের আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন সম্পর্কে কেউ আমাকে কিছু বলেনি, কারণ তারা জানত যে আমি নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় ফিরে আসব।’

কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এমন একটি দেশ আছে যেখানে ভোটের ফলাফল ঘোষণা করতে ১২-১৩ দিন সময় লাগলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু বলা হয়।’

‘বাংলাদেশে ভোটগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হলেও নির্বাচন অবাধ নয়- কিভাবে বলা যায়!’

প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি মিউনিখ যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন।

মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন এবং পাশাপাশি বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com