মঙ্গলবার, ০৮:১৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভুল খতনার শাস্তি সেন্ট মার্টিনে বদলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

এক শিশুকে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজারের সেন্ট মার্টিনে বদলি করা হয়েছে।

সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল একটি শিশুকে সুন্নতে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দেকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে কক্সবাজারের সেন্ট মার্টিনে বদলির আদেশ দেওয়া হয়। এদিকে অসুস্থ শিশুটি এখন ভালো আছে বলে জানিয়েছে তার বাবা আলমগীর হোসেন বাদল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com