শুক্রবার, ০৩:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

পাকিস্তানে চলতি বছরে ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনে এই নির্বাচন বাতিলের জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। তবে সেই আবেদনকে খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই আবেদন করেছিলেন আলী খান নামে এক ব্যক্তি। আবেদনে আগের নির্বাচন বাতিল করে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিচার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আদেশ দেয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়।

কিন্তু পরপর দুই দিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু আবেদনকারী আলী খান এই দুই শুনানির একটিতেও উপস্থিত ছিলেন না। মূলত আবেদনকারীর অনুপস্থিতির কারণেই এই আবেদনকে খারিজ করে দেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা।

শুনানির সময় পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে জানান, আলী একজন সাবেক ব্রিগেডিয়ার। পরে সুপ্রিম কোর্টে আলী খান যে মেইল পাঠিয়েছিলেন তা পাঠ করেন প্রধান বিচারপতি। পরে প্রধান বিচারপতি মেইলের বিষয়ে তার পর্যবেক্ষণে বলেন, আলী ইমেইলে বলেছেন যে—তিনি বাহরাইনে থাকায় আদালতে উপস্থিত হতে পারবেন না।

কাজী ফয়েজ ঈসা আরো বলেন, ‘তিনি একজন অদ্ভুত ব্যক্তি। বিমানের টিকিট সস্তা হওয়ায় লোকজন যেখানে দেশের বাইরে বেড়াতে গেলে রিটার্ন টিকিটও কিনে নেয় সেখানে তিনি একমুখী টিকিট বুক করেছেন। মনে হচ্ছে, আলী খান সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে একটি পাবলিসিটি স্টান্ট করেছেন।’

সংক্ষিপ্ত শুনানির পর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসাররাত হিলালির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ আবেদনটি নিষ্পত্তি করে খারিজ করে দেন এবং আবেদনকারীকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

সূত্র : দ্য ডন

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com