মঙ্গলবার, ০৮:১৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মিয়ানমার উত্তেজনায় সীমান্ত পরিদর্শন করলেন সেনাপ্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

মিয়ানমার উত্তেজনায় সীমান্ত পরিদর্শন করেছেন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করছে।

রোববার সকাল ও দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি কক্সবাজার সমুদ্র সৈকতসংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প, রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান ‘বে ওয়াচ প্রকল্প’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় সেনা সদর দফতরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করছে। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও সেনাবাহিনী কাজ করে থাকে।

জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সাথে কাজ করছে জানিয়ে সেনা প্রধান বলেন, দীর্ঘ দিন ধরে আমরা জাতিসঙ্ঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com