শুক্রবার, ০২:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলে আরো অস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

একদিকে বলছে গাজায় যুদ্ধবিরতির চাপ অব্যাহত রয়েছে অন্যদিকে ইসরাইলের সামরিক অস্ত্রাগারকে শক্তিশালী করতে আরো অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) সূত্র উল্লেখ করে বলা হয়, ইসরাইল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অস্ত্রের ‘দ্রুত অধিগ্রহণ’ করার জন্য অনুরোধ করেছে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ‘নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনায় প্রায় কয়েক হাজার অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাবিত চালানের মধ্যে রয়েছে প্রায় এক হাজার এমকে-৮২ বোমা, ফিউজ এবং জেডিএএম গাইডেন্স কিট যাতে যুদ্ধাস্ত্র আরো সুনির্দিষ্ট হয়। এই প্যাকেজের মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, একজন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসনের এই চালান অনুমোদনের জন্য কংগ্রেসনাল কমিটির সদস্যদের সম্মতির প্রয়োজন হবে। তিনি আরো বলেন, যদিও প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলে অস্ত্র বিক্রি বাড়ানোর বিষয়ে কংগ্রেসকে উপেক্ষা করেছে।
সূত্র : আল-জাজিরা ও টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com