শুক্রবার, ০২:৪৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আমেরিকান ফুটবল উৎসবে গুলি, নিহত ১ আহত ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পঠিত

আমেরিকান ফুটবলের সুপার বোল শিরোপা বিজয়ী দল ক্যান্সাস সিটি চিফস-এর আনন্দ মিছিলের শেষ পর্যায়ে গুলিবর্ষণে একজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে সিটির দমকল বাহিনী জানিয়েছে।
গুলিবর্ষণ শুরু হলে টিমের সমর্থকরা আতঙ্কিত হয়ে পালাতে থাকে।

পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দু’জনকে আটক করা হয়েছে। সমর্থকদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়।

ক্যান্সাস সিটি চিফস-এর সমর্থকরা পাঁচ বছরে দলের তৃতীয়বারের সুপার বোল শিরোপা জয় উদযাপন করার কিছুক্ষণ পরেই বিজয় মিছিলের পথে কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

‘আমরা একের পর এক ট্রফি জমা করছি,’ চিফস-এর প্লেয়ার দ্রু টরানকুইল বলেন। তিনি সান ফ্রান্সিস্ক ফরটি-নাইনার’স-এর বিরুদ্ধে অতিরিক্ত সময়ের জয়ের উৎসব পালনের সময় বুধবার বলেন।

দলের প্লেয়াররা সমর্থকদের ঢলের মাঝ দিয়ে দোতালা বাসে চড়ে যাওয়ার সময় ড্রাম-বাদকের দল আর ডিজেরা তাদের স্বাগত জানায়। জনতা রাস্তার দু’পাশ ধরে দাঁড়িয়ে ছিল। অনেকে ভালোমতো দেখার জন্য গাছে বা ভবনের ছাদে উঠে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com