বুধবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

সংরক্ষিত নারী আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পদে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সাথে বৈঠক করেন।

মনোনীতরা হলেন পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রৌপদি বেবি আগরওয়াল, নীলফামারীর আসিকা সুলতানা, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, নাটোরের কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জেবিন মাহমুদ, খুলনার রুনু রেজা, ঝালকাঠির ফরিদা আক্তার বানু, বরগুনার ফারজানা, ভোলার খালেদা বানু, পটুয়াখালীর নাজনীন নাহার,, ফরিদা, ময়মনসিংহের উম্মে ফারজানা, নেত্রকোনার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মলি, ঝিনাইদহের কল্পনা, কুমিল্লার অ্যারোমা দত্ত, সাতক্ষীরার লায়লা, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বোয়া আহমেদ, ঢাকার শবনম জাহান, ঢাকার পারুল আক্তার, বরিশালের শাম্মী আহমেদ, ঢাকার নাহিদ, বরিশালের ফজিলাতুন্নেছা, লক্ষ্মীপুরের অনিমা, শেখ আনারকলি, নরসিংদীর মাসুদা সিদ্দিক, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, নোয়াখালীর ফারিয়া খানম, চট্টগ্রামের দিলারা, চট্টগ্রামের ওয়াশিকা সিদ্দিক আয়েশা, ঢাকার সানজিদা খানম, রংপুরের নাসিমা জামান ববি।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১ হাজার ৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

মূলত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com