শুক্রবার, ০২:১৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নির্বাচনে অংশ নেওয়া পিটিআই নেতাকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নেওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।গতকাল সোমবার রাওয়ালপিন্ডিতে সিটি পুলিশ অফিসারের (সিপিও) কার্যালয়ের সামনে সিভিল লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই পিটিআই নেতার নাম চৌধুরী মুহাম্মদ আদনান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই পিটিআই নেতা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন (জাতীয় পরিষদ-৫৭) এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি জয়ী হতে পারেননি। আসনটিতে জিতেছেন নওয়াজ শরীফের দল পিএমএল-এন’র দানিয়াল চৌধুরী।

এর আগে ২০১৮ সালে পিটিআইয়ের সমর্থনে চৌধুরী মুহাম্মদ আদনান পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮-২০ সময়কালে তিনি রাজস্ব বিষয়ক সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন বলে প্রতিবেদনে বলা হয়।

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে- ব্যক্তিগত শত্রুতা থেকে চৌধুরী আদনানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।

রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) সৈয়দ খালিদ হামদানি পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে আরেক বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আদনানের আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের আরও দুই কর্মী নিহত হয়েছেন। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিঙলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় পুলিশ গুলি চালায়। এতে দলটির দুই কর্মী নিহত হন। এ ছাড়া গুলিতে আহত হন আরও ১২ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com