মঙ্গলবার, ০৯:১৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বঙ্গবন্ধু টানেলে একসাথে ৫ গাড়ির সংঘর্ষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে আবারো দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে একসাথে ৫টি গাড়ি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেলেও কারো নাম-পরিচয় জানা যায়নি।

তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন বলেন, রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার অন্যকয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস রয়েছে।

৫টি গাড়িই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com