বুধবার, ০৭:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

৪৮ সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে এমপি হতে চান ১৫৪৯ নারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। তাদের কাছে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা আজ শেষ হয়েছে। আজ শেষদিন ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ সংখ্যক ফরম বিক্রি করে আয় করেছে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন গতকাল বুধবার ৫২২টি ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন গত মঙ্গলবার বিক্রি করেছিল ৮১০টি ফরম। এ থেকে ৪ কোটি ৫ লাখ টাকা আয় করে দলটি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৪৮টি সংরক্ষিত আসন পাচ্ছে আওয়ামী লীগ। বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com