শনিবার, ০৪:১৩ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বডিবিল্ডারের মৃত্যু : রিট রেডি করে আনতে বললেন হাইকোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত

পুলিশ হেফাজতে বডিবিল্ডার ‘মিস্টার বাংলাদেশ’ ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় এক আইনজীবীকে রিট রেডি করে আনতে বলেলেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে তানভীর আহমেদ নামে এক আইনজীবী এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন।

তিনি আদালতকে বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনে বডিবিল্ডার ‘মিস্টার বাংলাদেশ’ ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।

তখন হাইকোর্ট বলেন, আপনি রিট রেডি করে আসুন। আমরা আগামী রবিবার শুনব। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়কে বিষয়টিতে নজর রাখতে বলেন আদালত।

পুলিশ হেফাজতে নির্যাতনে বডি বিল্ডার ‘মিস্টার বাংলাদেশ’ ফারুক হোসেনের মৃত্যুর অভিযোগে বংশাল থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৩০ জানুয়ারি মামলা করেন ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপী। আদালত অভিযোগে বিষয়ে ডিবিকে তদন্ত করে আগামী ২৮ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন-বংশাল থানার সাব-ইন্সপেক্টর ইমদাদুল হক, আবু সালেহ, মাসুদ রানা ও বুলবুল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com