শনিবার, ১০:২২ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পাশে আছি, থাকব: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে, দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকা দ্বারা বেষ্টিত পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। এর আগে বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগ (ডি-সেভেন)-এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম (পিজিএ) এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) সহাতায় ‘অপ খাস আমান’ নামে এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯০ অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি।

অভিবাসন বিভাগ বলছে, ‘অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।

জানা গেছে, মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশী গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে আবাসিক এলাকা ঘিরে ফেলে অপারেশন টিম।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, আটককৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান করা, বৈধ ভ্রমণ নথি না থাকা। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com