শুক্রবার, ০১:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

হাসপাতালে ৩ ফিলিস্তিনির ‘মৃত্যুদণ্ড’ নিয়ে মুখ খুলল জাতিসঙ্ঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ইসরাইলি বাহিনীর দ্বারা ‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেআইনি হত্যা’ অবিলম্বে বন্ধ করতে হবে জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে বেআইনি হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান সংখ্যার নথিভুক্ত করে, জাতিসঙ্ঘের মানবাধিকারের হাইকমিশনার অফিস বলেছে যে- ইসরাইলকে অবশ্যই তার বাহিনীর দ্বারা সংঘটিত ‘সব বেআইনি বল প্রয়োগের জন্য জবাবদিহি করতে হবে’।

মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালের ভেতরে তিন ফিলিস্তিনির ‘পরিকল্পিত বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড’ হিসাবে বর্ণনা করে দৃঢ়-শব্দে এ বিবৃতি জারি করেছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘের মতে, ইসরাইলিরা গোপনে একজন ১৮ বছর বয়সীকে তার হাসপাতালের বিছানায় শুয়ে রেখে হত্যা করেছিল। ওই ব্যক্তি ‘অর্ধ পক্ষাঘাতগ্রস্ত’ ছিল এবং অক্টোবরে ইসরাইলি বিমান হামলার পর চিকিৎসা নিচ্ছিল। ইসরাইলিরা ওই রোগীর ২৩ বছর বয়সী এক ভাই ও একজন ২৭ বছর বয়সী ব্যক্তিকেও হত্যা করেছিল।

জাতিসঙ্ঘ বিবৃতিতে ইসরাইলকে স্মরণ করিয়ে দিয়েছে যে- আন্তর্জাতিক আইনের অধীনে, ‘আগ্নেয়াস্ত্র শুধু- যখন কঠোরভাবে প্রয়োজন এবং জীবন বা গুরুতর আঘাতের জন্য আসন্ন হুমকি প্রতিরোধ করতে ব্যবহার করা যেতে পারে’। অন্যথায়, এর ব্যবহার বেআইনি।

এদিকে চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে।

গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরাইলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার কথা বলেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরাইল বাধ্য কিন্তু বাস্তবতা হচ্ছে- রুলিং বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com