রবিবার, ০৪:০২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সারাদেশে একযোগে কালো পতাকা মিছিল করবে বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দী নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে একযোগে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামী মঙ্গলবার দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি, রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।’

 

আজ দুপুর ২টায় কালো পতাকা মিছিল শুরু কথা থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন গয়েশ্বর। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটেঙ্গেল রেস্টুরেন্ট মোড় হয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় হয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেডে এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com