শুক্রবার, ০১:১০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের বিপুল জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে বিপুলভাবে জয়ী হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালেকে পরাজিত করে এই জয়ের ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরো এগিয়ে গেলেন। আগামী নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেই তার দ্বিতীয় লড়াই হবে বলে মনে হচ্ছে।

জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দিত করে সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ৫২ বছর বয়স্কা হ্যালে বলেন যে তিনি এখনি সরে দাঁড়াচ্ছেন না।
তিনি বলেন, ‘আজ রাতে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এটি অর্জন করেছেন, আমি তা স্বীকার করছি।’

তিনি বলেন, তবে লড়াই এখনো শেষ হয়নি। আরো কয়েকটি রাজ্যের ভোট বাকি আছে। তিনি আশা করছেন, সাউথ ক্যারোলিনায় তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।

নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ৫৪.৬ ভাগ ভোট পান। আর হ্যালে পেয়েছেন ৪৩.৯ ভাগ ভোট।

উল্লেখ্য, ট্রাম্প আট দিন আগে আইওয়া রাজ্যেও জয়ী হয়েছিলেন।

ট্রাম্প ২০২২ সালে ঘোষণা করেন যে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আবারো রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইবেন। তিনি এ নিয়ে টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন চাচ্ছেন। উল্লেখ্য, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, তবে তিনি রেকর্ড গড়বেন। এর আগে কেউ বিরতি দিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি।

সূত্র : সিএনএন, আল জাজিরা এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com