মঙ্গলবার, ০৯:১৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো: আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো: জাহেদ (২৭)।

দুর্ঘটনা এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম।

তিনি  বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে। পরে আমরা ট্রাক ও মোটারসাইকেলটি উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ট্রাক-মোটারসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com