রবিবার, ০৩:৪৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

এখন মনে হয় কী বিরাট ভুল করেছি: আসিফ নজরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পঠিত

জীবনের একটা বড় সময় ধর্মীয় বই না পড়ে ‘বিরাট ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭-৮টা উনার জীবনীগ্রন্থ পড়েছি। এর মধ্যে আছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। উনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন।’

ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমাদের মহানবী (সা.) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না। তিনি ছিলেন একজন অসাধারণ সময়নায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তার মতো শান্তিময়, কল্যানকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। উনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন।’

শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে বই লেখার ইচ্ছার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, ‘আমাদের এক শ্রেনীর শিক্ষিত মানুষ উনার গুনগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেনী না জেনে মন্তব্য করেন। আল্লাহ্-র কাছে শোকর করি, আমি দেরীতে হলেও মহানবী (সা.)উপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে উনার জীবনী রচনারও ইচ্ছে রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com