রবিবার, ০৩:৪৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কারাবন্দি জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের পাশে বিএনপি মিডিয়া সেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত
ক্ষমতাসীন আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে কারাগারে বন্দি বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের খোঁজখবর নিলেন সেলের অন্য সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার সন্ধ্যায়, (১৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলের এই দুই নেতার বাসভবনে যান বিএনপি মিডিয়া সেলের সদস্যবৃন্দ। তারা হলেন- সাবেক এমপি শাম্মী আক্তার, বিএফইউজে’র মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
এসময় বিএনপি মিডিয়া সেলের সদস্যরা পৃথকভাবে দলের দুই নেতার পরিবারের সদস্যদের বাসভবনে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
এদিকে, কারাবন্দি জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, “ আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সার্বক্ষণিক কারাবন্দি এই দুই নেতার খোঁজখবর রাখছেন। দ্রুত ওনারা ফ্যাসিস্ট সরকারের কারাগার থেকে যাতে মুক্ত হতে পারেন, সে বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত আছে। ”
বিএনপি মিডিয়া সেল সদস্য শাম্মী আক্তার আরও বলেন, “ আমরা বিশ্বাস করি— বাংলাদেশের ৯০% মানুষ আওয়ামী লীগকে প্রতাখ্যান করেছে ৭ জানুয়ারির ডামি নির্বাচনে। এই অবৈধ ক্ষমতা টেকসই হবে না, খুব দ্রুতই তাদের পতন হবে ইনশাআল্লাহ।”
এছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, “ সম্পূর্ণ বেআইনিভাবে দলের গুরুত্বপূর্ণ দুই নেতা জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করা হয়েছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গ্রেফতারের পর শুরুতে তাদেরকে আইনি সহযোগিতা দেয়ার সুযোগ সীমিত ছিল।”
ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করছি— অচিরেই মিথ্যা ও গায়েবি মামলা থেকে তারা মুক্তি পাবেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com