শনিবার, ০৮:৪৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

স্ত্রীর জন্য দলকে বিক্রি করেছেন জি এম কাদের: রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধুমাত্র স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা দলকে বিক্রি করে দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) প্রধান জি এম কাদের। সোমবার (১৫ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

এদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহিলা দলের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়’ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রিজভী বলেন, ‘জাপা প্রধান জি এম কাদের কত কথা বললেন। এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। তারা গতবার রাত্রিবেলায় নির্বাচন করেছেন। কত কথা বললেন। তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন! সেটা তার দলের লোকেরা প্রতিদিন স্লোগান দিচ্ছে।’

কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, গত কয়েক দিনে কারাগারে ১০ জনের অধিক বিএনপির নেতাকর্মী মারা গেছেন। কারাগারে তারা চিকিৎসা পাচ্ছেন না। তাদের হাত ও পায়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে কারাগারের ভেতরের হাসপাতালে ফেলে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com